আমি শুধুমাত্র এডুকেশন পারপাস এ ব্লগ আকারে বিস্তারিত লিখছি, কেউ কোনো জায়গায় না বুঝলে গুগল করবেন - আর আমি বিস্তারিত লিখছি যেহেতু সেহেতু অবশ্যই বোঝার কথা
বি : দ্রঃ কমেন্টে বা ইনবক্স এ কেউ প্রাক্টিকাল / এ বিষয়ে হেল্প এর জন্যে বলবেন না, আমি জাস্ট সংগ্রহীত কিছু রিসোর্স আর আমার রিসার্চ এর মিশ্রণ ঘটিয়ে আপনাদের একটু বেসিক ধারণা দিচ্ছি
Sim Card Cloning এর সোজা অর্থ হল একটি সিম কার্ডের অনুরূপ আরেকটি সিম কার্ড তৈরী করা। এর মানে হল একই নম্বরের দুইটি সিম কার্ড হবে। ওই নম্বরে কোন কল বা তথ্য আসলে তা একই সাথে দুইটি সিমেই আসবে!
হলিউডের অনেক অ্যাকশন মুভিতেই এইধরণের ব্যাপার দেখা যায়। যেমন The Bourne Supermacy মুভিতেও সিম কার্ড ক্লোনের ব্যাপারটা দেখানো হয়েছে। তবে সিম কার্ড ক্লোন করতে হলে অনেক ধরণের সফিসটিকেটেড যন্ত্রপাতি দরকার হয়। আজ আমরা দেখবো কিভাবে সফটওয়্যার ও সহজলভ্য যন্ত্রপাতি ব্যবহার করে সিম কার্ড ক্লোন করতে হয়।
আপনাদের অধিকাংশ সিম কার্ড ক্লোনিং এর ক্ষেত্রে কাজ করবে। কারণ আমাদের ব্যবহার্য শতকরা ৭৫ ভাগ সিমই COMP128V1 এলগরিদমে প্রোগ্রাম করা হয়েছে।
আগেই বলেছি সিম কার্ড ক্লোনিং এর জন্য কিছু যন্ত্রপাতির দরকার হয়, কিন্তু সেই তুলনায় এগুলো খুবই দূর্লভ! আর ইলেকট্রনিক্স এর শপ গুলোতেও এধরণের যন্ত্র পাওয়া যায় না। এক্ষেত্রে আমরা যন্ত্রের প্রক্সি হিসেবে কিছু সফটওয়্যার ব্যবহার করব। এখন আমরা দেখে নেব সিম কার্ড ক্লোন করার জন্য আমাদের কি কি লাগবে -
১। একটি Plain Wafer Card
২। একটি ভাল মানের Sim card reader
৩। সিমের Ki, IMSI & ICCID নম্বর extract করার জন্য একটি সফটওয়্যার
৪। Wafer Card Program read করার জন্য Wafer Card Programmer
৫। Wafer Card Program করার জন্য একটি সফটওয়্যার
যেহেতু আগে বলেছি ইলেকট্রনিক্স শপে এসব যন্ত্র পাওয়া যায় না, এবং অনেকে জানেই না এইসব যন্ত্রপাতি আসলে কি জিনিস! সুতরাং যন্ত্রের পরিবর্তে আমরা সফটওয়্যার ব্যবহার করতে পারব। এই সফটওয়্যার খোঁজার জন্য আমরা গুগল সহ সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করব। তবে হ্যাঁ! Sim Card Reader মোবাইল দোকানগুলোতেই কিনতে পাওয়া যায়!
১।Plain Wafer Card ব্যবহার করে Program Override করা :
যেসব সিম কার্ড আমরা অপারেটর থেকে পাই সেগুলো সাধারণ নিয়মে প্রোগ্রাম ব্রেক বা ওভাররাইড করা যায় না। এই জন্য আমরা যে জিনিস ব্যবহার করব তাকে বলে Plain Wafer Card। এটিই আমাদের ক্লোনড সিম হিসেবে আমরা ব্যবহার করব। GSM Sim Cloning এর জন্য তিন ধরণের Plain Wafer Card ব্যবহার করা হয়। এগুলো হল – Gold, Silver & Green Wafer card
এর মধ্যে সিলভার বেশী সহজলভ্য। তবে এটি কিনতে হয়! আমি নেটে অনেক খুঁজেও ফ্রী Silver Wafer Card পাই নি।
আপনি চাইলে এই সাইটঃ https://www.pulsat.com থেকে Silver Wafer card কিনতে পারেন।
একটি Silver Wafer card এ দুইটি ছোট ইলেকট্রনিক চিপ থাকে। এগুলো হল PIC 16F876 এবং EEPROM 24C64।
এ এই দুইটি চিপের সংযোজন ও অবস্থান আমাদের এই ছবিতে খেয়াল করলে দেখতে পারবেন।
২।আমাদের একটি ভালো মানের সিম কার্ড রিডার লাগবে:-
বিভিন্ন ইলেকট্রনিক্স দোকানে এটি কিনতে পাওয়া যায়। SONY বা Panasonic কোম্পানির সিম কার্ড রিডার হলে সবচাইতে ভালো হয়।আপনি চাইলে এই সাইট https://www.pulsat.com/ থেকেও নিতে পারেন ।
সিম কার্ড রিডার আসলে একটি স্ক্যানিং সফটওয়্যার এর আউটপুট হিসেবে কাজ করে। এর মাধ্যমে সিম কার্ডের স্ট্যাটাস জানা সম্ভব হয়। এই যন্ত্রে আপনি আপনার স্ক্যানিং স্পীড ইচ্ছে মত সেট করতে পারবেন। সাধারণত ডিফল্ট স্ক্যানিং স্পীড হয় 3.57Mhz, আপনি চাইলে এই স্পীডকে 6.12MHz বা 7.14Mhz এ পরিবর্তন করে নিতে পারবেন। এতে স্ক্যানিং এর গতি বাড়বে। তবে মনে রাখবেন, কোন সিমই 10Mhz এর বেশী স্পীড সাপোর্ট করবে না।
বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরণের ও বিভিন্ন ডিজাইনের কার্ড রিডার আছে। কিছু কিছু কোম্পানি USB টাইপের কার্ড রিডার সাপ্লাই করে। চাইলে সেগুলো ও আপনি ব্যবহার করতে পারেন। তবে আপনার হ্যান্ডসেট এর উপযুক্ত কার্ড রিডার ব্যবহার করাই ভাল!
৩।আমাদের সিম কার্ডে কিছু সিক্রেট কী রয়েছে যেগুলো একমাত্র সিম অপারেটরের কাছেই সংরক্ষিত:-
কিন্তু সিম কার্ড ক্লোনিং এর জন্য আমাদের সেই কী গুলো জানতে হবে। এসব কী কে Ki, IMSI ও ICCID কী বলে অভিহিত করা হয়। আগেই বলেছি, সাধারণ প্রোগ্রামিং দিয়ে সিম কার্ড এর প্রোগ্রাম ব্রেক বা ওভাররাইড করা সম্ভব নয়। তাই এই কী গুলো Extract করার জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব।
এই সাইটঃ-https://pricalenmiveta.wixsite.com/…/woron-scan-2-10-full-v…
থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এখানে কয়েকটি সফটওয়্যার আছে, আমি এখান থেকে Woron Scan 2.10 সফটওয়্যার টি ব্যবহারের পরামর্শ দেব। কারণ এই সফটওয়্যার ব্যবহার করে আপনি সিম কার্ডের কন্ট্যাক্ট ডিটেইলস এডিট করতে পারবেন, এমনকি সিমে থাকা মেসেজ ও পড়তে পারবেন। তবে কিছু কিছু সিমে সফটওয়্যার কাজ না ও করতে পারে। এইজন্য সফটওয়্যার ওপেন করে যেসব সিম কাজ করে না সেগুলো রিমুভ করে সাথে সাথে সফটওয়্যারের মেনুবারে থাকা Connect বাটনে ক্লিক করুন, আবার সিম টি ঢুকিয়ে ওপেন করুন। এবার সিমটি আপনার সফটওয়্যারের প্রোগ্রামে কাজ করবে।
এখন আপনার কী Extract করার জন্য সিমকার্ড হ্যান্ডসেটে ওপেন করে, সফটওয়্যার দিয়ে কানেক্ট করুন। তারপর স্ক্যান করতে দিন। এটি আপনার সিমের স্ট্যাটাস এর পাশাপাশি সিক্রেট কী গুলো Extract ওপেন করবে।স্ক্যানিং এর সময় সিমকার্ডে থাকা প্রোগ্রাম, সিমকার্ডের ব্যবহার ও প্রোগ্রামের উপর নির্ভর করে। স্ক্যানিং করতে কোন কোন সিমে মাত্র ৩০ মিনিট সময় নেয় আবার কোন কোন সিমে ৩৬ ঘন্টা ও লাগতে পারে।যেহেতু আগে থেকে আমরা আমাদের সিমের এলগরিদম জানি না, সুতরাং COMP128V1 ব্যতিত অন্য এলগরিদমের সিম হলে আমাদের ক্লোনিং হবে না, ফলে আমাদের সময় নষ্ট হবে। কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করলে আমাদের বাড়তি সময় নষ্ট হওয়া থেকে বাঁচবে।
৪।এবার আমাদের যে জিনিসটি লাগবে সেটি হল একটি প্রোগ্রামার:-
Silver Wafer Card এর প্রোগ্রাম রিড করার জন্য এবং নতুন প্রোগ্রাম ওভাররাইড করার জন্য এটির প্রয়োজন হবে। এই প্রোগ্রামারে দুইটি ভিন্ন প্রোগ্রামার সাইড রয়েছে। একটি PIC programmer এবং একটি EEPROM programmer। দুইটি প্রোগ্রাম থাকার কারণ হল আমাদের Silver Wafer Card এ দুইটি চিপ রয়েছে এবং চিপ দুইটি হল PIC 16F876 এবং EEPROM 24C64; এক্ষেত্রে EEPROM চিপটি থেকে সিগন্যাল PIC 16F876 তে ট্রান্সফার হয়।আমাদের প্রোগ্রাম ওভাররাইড এর জন্য আমরা যে সফটওয়্যার টি ব্যবহার করব তার নাম Millenium 2000VX MAX, এটি সম্পূর্ণ কার্যকরী এবং যে কোন Wafer Card এর সাথে কাজ করতে সক্ষম।
এই সাইটঃ https://www.pulsat.com/ থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
৫।সিমকার্ড ক্লোন করার জন্য আমাদের শেষ যে জিনিসটি লাগবে সেটি হল একটি Wafer Card Programming Software
এই ধরণের অনেক সফটওয়্যার আছে, তবে আমি এর মধ্য থেকে SimEmu 6.01 সফটওয়্যারটি ব্যবহারের পরামর্শ দেব।
এখান থেকে ডাউনলোড করে নিনঃhttps://docs.google.com/document/d/1lpinfzpg2Kpd_f_qUsqTDKJbc8LNZRC0aFDoXbRU0Tk/edit
এই সফটওয়্যার দিয়ে আমরা সাধারণ Wafer Card কে ক্লোনড সিম হিসেবে ব্যবহার করতে পারব। তবে এইজন্য আমাদের আগে ঠিক করতে হবে যে আমরা Wafer Card এ কি কি প্রোগ্রাম ইনপুট করব। যাই হোক, আমাদের সিম ক্লোনের জন্য দুইটি প্রোগ্রাম ফাইল লাগবে। একটি PIC চিপের জন্য এবং অন্যটি EEPROM চিপের জন্য। আমরা আমাদের Wafer Card দিয়ে একটি সিমের একাধিক ক্লোন বানাতে পারব। তবে সেটা আপনার একান্ত নিজস্ব ব্যাপার। তবে আমি সম্পূর্ণ Wafer Card ব্যবহার করার পরামর্শ দেব। এরপর আমাদের সফটওয়্যার দিয়ে আমরা আমাদের PIC ও EEPROM চিপের জন্য .hex ফরম্যাটের প্রোগ্রাম ফাইল তৈরী করব।
তবে একটা কথা, Wafer Card এ প্রোগ্রাম ইনপুট করার সময় আমাদের অন্য একটি সফটওয়্যার প্রয়োজন হতে পারে, যেহেতু আমরা প্রোগ্রামার হিসেবে Millenium 2000VX ব্যবহার করছি, সুতরাং, এর সাথে আমরা CardMaster সফটওয়্যারটি ব্যবহার করব।
এখান থেকে ডাউনলোড করে নিনঃ https://cardmaster.software.informer.com/6.3/
Collected